Looking For Anything Specific?

১১ তম গ্রেডের দাবিতে মাইজদী পিটিআই কর্তিক আয়োজিত সহকারী শিক্ষকদের মানববন্ধন।

সহকারী শিক্ষকদের প্রানের দাবি ১১ তম গ্রেড নিয়ে উত্তাল সারা দেশ। এ ন্যায্য দাবির অংশ হিসেবে আজ মাইজদী পিটিআই কর্তিক আয়োজিত প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের এক মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে অংশ নেয় 2019-20 শিক্ষাবর্ষে 206 জন শিক্ষার্থী শিক্ষক। এর সাথে একাত্মতা ঘোষণা করেন নোয়াখালী জেলার সকল প্রাথমিক বিদ্যালয় সহকারি শিক্ষকগণ। এতে উপস্থিত ছিলেন প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতির কেন্দ্রীয় কমিটির সভাপতি শামসুদ্দিন মাসুদ ভাই।


 শিক্ষকদের এক দফা এক দাবি তা হচ্ছে প্রধান শিক্ষকের পরের ধাপে সহকারী শিক্ষকদের বেতন নির্ধারণ।

 মানববন্ধনটি সার্বিকভাবে পরিচালনা করেন সহকারী শিক্ষক মিজানুর রহমান, সাজ্জাদ হোসেন, রেজাউল করিম, ও আব্দুল্লাহ নয়ন।

Post a Comment

0 Comments